নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১০ হাজার ১১৫ কোটি ৭৭ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী জানান, এই ৭টি প্রকল্পে ৪ হাজার ৪০৫ কোটি ৭৮ লাখ টাকা সরকারি অর্থায়নে ব্যয় করা হবে। প্রকল্প সাহায্য ৫ হাজার ২২০ কোটি ৪৯ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৪৮৯ কোটি ৫০ লাখ টাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো : বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট ও কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণ’ ( ৩য় সংশোধিত ) প্রকল্প এবং ‘চট্টগ্রাম – ফেনী – বাখরাবাদ গ্যাস সঙ্কলিন সমান্তরাল পাইপলাইন নির্মাণ ( ১ম সংশোধিত ) ‘ প্রকল্প, শিল্প মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য গুদাম নির্মাণ প্রকল্প’ এবং ‘বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক , মুন্সিগঞ্জ’ প্রকল্প, শিক্ষা মণালয়ের ‘প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রকল্প, সমাজকল্যাণ মালয়ের ‘সমাজকল্যাণ ভবন নির্মাণ প্রকল্প এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘নীলফামারী জেলার চাড়ালকাটা নদী সোজাকরণ এবং বুড়িতিস্তা নদী তীর সংরক্ষণ প্রকল্প।

