ঢাকাMonday , 29 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ না হলে সারা দেশে অবরোধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ বছর না করা হলে রমজানের ঈদের পর সারা দেশ অবরোধের মতো বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতারা।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ।
তিনি বলেন, চাকরিতে যোগদানের বয়স ৩৫ বছর করা যাবে না বলে জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের যে বক্তব্য দিয়েছেন সেটি অযৌক্তিক ও ‘ডাহা মিথ্যা’ ছাড়া আর কিছু নয় বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
হারুন অর রশিদ বলেন, আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বক্তব্য প্রত্যাহার ও চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ করার আহ্বান জানাচ্ছি। যদি আগামী রোজার ঈদের আগে এ সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে ঈদের পর অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে।
অবরোধের মতো কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ৩৫ প্রত্যাশীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানান তিনি।