ঢাকাSunday , 28 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক পরিবহন আইন কার্যকর করতে রুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকর করতে গেজেট প্রকাশে নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকর করতে গেজেট প্রকাশে বিবাদীদের ব্যর্থতা, নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।
রোববার এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি সচিব, প্রধানমন্ত্রী সচিব, জনপ্রশাসন সচিব, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব, সংসদ বিষয়ক সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও স্বরাষ্ট্র সচিবকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রাণী সাহা ও পূরবী রানী শর্মা।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ভারপ্রাপ্ত সম্পাদক আইনজীবী সরওয়ার আহাদ চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া ও আইনজীবী রিপন বাড়ৈ গত বুধবার রিট আবেদনটি করেন।
গত ১০ এপ্রিল আইনটি কার্যকর করতে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সরকারের আট সচিবকে উকিল নোটিশ দেওয়া হয়েছিল।