ঢাকাThursday , 25 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় প্রবল বৃষ্টিপাতে ৭০ জনের মৃত্যু

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় প্রবল বৃষ্টিপাতে ৭০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পূর্ব উপকূলীয় প্রদেশ কাওয়াজুলু-নাটালে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকায় প্রতিবছরই প্রবল বৃষ্টিপাত হয়। তবে এতো স্বল্প সময়ের মধ্যে এ ধরণের মৃত্যুর হার বিরল ঘটনা।
প্রাদেশিক কোঅপারেটিভ গর্ভানেন্স অ্যান্ড ট্রাডিশনাল অ্যাফেয়ার্স বিভাগের মুখপাত্র লেনক্স মাবাসো জানিয়েছেন, মৃতের সংখ্যা প্রায় ৭০
ঝড়ের প্রচণ্ডতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চাই না ইতিহাসে এটি পুনরায় ঘটুক।’
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয়রা কাদার নিচে চাপা পড়া এক নারীর দেহকে বের করে আনার পর উদ্ধারকারীরা সেটি গ্রহণ করতে তিনি দেখেছেন। বন্যার পানি ও কাদার স্তুপ যখন বাড়িঘরে প্রবেশ করে তখন অনেকে বাড়ির ভেতরে ছিল। বৃষ্টির কারণে পাহাড় থেকে মাটির বড় বড় খন্ড রাস্তার ওপর নেমে এসেছে।
দক্ষিণ আফ্রিকার আবহাওয়া বিভাগের জ্যেষ্ঠ পূর্বাভাস কর্মকর্তা ভ্যানেতিয়া ফাকুলা জানান, এ ধরণের ঝড় সাধারণত দেখা যায় না। বৃষ্টিপাতের মাত্রাও ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত একাধিক এলাকায় শতাধিক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।