ঢাকাSunday , 21 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে পুলিশ স্টেশনে হামলার চেষ্টা, নিহত ৪

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রিয়াদে একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে সে দেশের নিরাপত্তা বাহিনী।
এ ঘটনায় চার হামলাকারী নিহত হয়েছে বলে রোববার জানিয়েছে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো। এ সময় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য সামান্য আহত হয়েছেন।
রয়টার্স ও আল জাজিরা রাষ্ট্রীয় টিভি কেন্দ্র আল আরাবিয়ার বরাত দিয়ে জানিয়েছে, রাজধানী রিয়াদ থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে ছোট শহর আল জুলফিতে পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা। হামলাকারীদের কাছে মেশিনগান, বোমা ও পেট্ট্রল বোমা ছিল।
আল আরব ও প্যান আরব দৈনিক আশারক্ আল-আওসাত জানিয়েছে, জুলফি এলাকায় দেশটির তদন্ত কেন্দ্রের মহাপরিচালকের দপ্তরের প্রধান গেট দিয়ে একটি গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করে হামলাকারীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে দুপক্ষে গোলাগুলি হয়।
এ সময় দুই হামলাকারী নিহত হয়। অপর দুজনের একজন মারা যায় পালাতে গিয়ে। অন্যজন সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে নিহত হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ নিরাপত্তা বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, গোলাগুলিতে সৌদি বাহিনীর তিন সদস্য সামান্য আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের পরিচয় উদঘাটনের চেষ্টা করছেন।