ঢাকাSunday , 21 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগেই সতর্ক করেছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রধান গির্জাগুলোতে সম্ভাব্য বোমা হামলার ব্যাপারে ১০ দিন আগেই সতর্ক করেছিলেন দেশটির পুলিশ প্রধান। গত ১১ এপ্রিল পুলিশ প্রধান পুজুথ জয়াসুন্দরা পুলিশের শীর্ষ কমকর্তাদের কাছে এ সতর্ক বার্তা পাঠিয়েছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইস্টার সানডে’র দিন ‘আত্মঘাতী হামলাকারীরা’ গির্জায় হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানতে পেরেছিলেন পুলিশ প্রধান।
শীর্ষ পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো সতর্ক বার্তায় জয়াসুন্দরা বলেছিলেন, ‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে এনটিজে (ন্যাশনাল তাওহিদ জামাত) কলম্বোতে ভারতীয় দূতাবাসসহ প্রধান গির্জাগুলোতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে।
স্থানীয় সময় রোববার সকালে তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫৬ জন নিহত হয়েছে । তাৎক্ষনিকভাবে হামলার প্রকৃতি সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া কোনো গোষ্ঠীও এই হামলার দায় এখনো স্বীকার করেনি।