ঢাকাSunday , 21 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে সাবসিডি কোম্পানি খুলতে বৈদেশিক মুদ্রা নয়

Link Copied!

বিশেষ প্রতিবেদক : বিদেশে সাবসিডিয়ারি কোম্পানি খোলা ও তা পরিচালনার ব্যয় মেটাতে এখন থেকে কোনো বাংলাদেশি বৈদেশিক মুদ্রা নিতে পারবেন না। সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।
নতুন সার্কুলারে বিদ্যমান নীতিমালা সংশোধন করে সাবসিডিয়ারি কোম্পানি খোলার বিষয়টি তুলে দিয়ে শুধু অফিস খোলা ও তা পরিচালনার খরচ বাবদ বৈদেশিক মুদ্রা নেওয়া যাবে বলে বলা হয়েছে।
বৈদেশিক বিনিময় নীতিমালা অনুযায়ী, বিদেশে যেকোনো অফিস ও সাবসিডিয়ারি কোম্পানি খুলতে পারেন বাংলাদেশিরা। আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ওই অফিস পরিচালনার জন্য বছরে ৩০ হাজার ডলার নেওয়ার সুযোগ রয়েছে।
তবে বিদেশে সাবসিডিয়ারি কোম্পানি খুলতে হলে সেই দেশের শেয়ার কিনতে হয়। আর এজন্য বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নেওয়ার বিধান রয়েছে। এ জন্য সাবসিডিয়ারি কোম্পানির পরিবর্তে শুধু অফিস খোলা যাবে মর্মে নীতিমালায় সংশোধন এনেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে কেবল নতুন অফিস খোলা এবং বিদ্যমান অফিসের চলতি ব্যয় তথা অফিস ভাড়া ও স্টাফদের বেতন খরচ মেটানোর কাজে এ অর্থ নেওয়া যাবে। কোনো অবস্থাতেই সাবসিডিয়ারি প্রতিষ্ঠান খোলা ও পরিচালনা বাবদ অর্থ নেওয়া যাবে না।