ঢাকাSaturday , 20 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কোরিয়ার দূতাবাসে হানা দেওয়ায় মার্কিনি গ্রেপ্তার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের মাদ্রিদে উত্তর কোরিয়ার দূতাবাসে হানা দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে মার্কিন এক প্রাক্তন মেরিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ক্রিস্টোফার আহন নামের ওই ব্যক্তিকে লস অ্যাঞ্জেলসের একটি আদালতে হাজির করা হবে বলে শনিবার বিবিসি জানিয়েছে।
ফেব্রুয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠকের কয়েকদিন আগে মাদ্রিদের দূতাবাসে হানা দেওয়ার ঘটনা ঘটে। ‘ফ্রি জোসিয়ন’ নামের স্বঘোষিত একটি মানবাধিকার গ্রুপ দাবি করেছে এর সঙ্গে তাদের কর্মীরা জড়িত।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা ওই গ্রুপের অন্যতম শীর্ষ নেতা আদ্রিয়ান হংয়ের বাসভবনে তল্লাশিও চালিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মার্কিন বিচার বিভাগের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এক বিবৃতিতে অ্যানের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করায় ‘হতাশা’ প্রকাশ করেছে ‘ফ্রি জোসিয়ন’।
গ্রুপটির মুখপাত্র লি ওলোস্কি বলেছেন, ‘কিমের শাসনব্যবস্থায় সর্বশেষ যে মার্কিনি তাদের জেলহাজতে ছিলেন, তার ওপর বর্বর নির্যাতন হয়েছিল এবং তিনি শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। যে মার্কিন নাগরিকদের এখন লক্ষ্যবস্তু বানানো হচ্ছে তাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে আমরা এখনো মার্কিন সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পাইনি।’