ঢাকাTuesday , 16 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নটর ডেম পুনর্নির্মাণের প্রত্যয়

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো, প্যারিসের মধ্যযুগীয় ক্যাথেড্রাল নটর ডেম পুনর্নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন। সোমবার রাতে পুড়ে যাওয়া ক্যাথেড্রাল এলাকাটি পরিদর্শনের সময় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার বিকেলে ৮৫০ বছরের পুরোনো ক্যাথেড্রালটি আগুন লাগে। মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিনির্বাপক বাহিনী ভবনটির পাথুরে কাঠামোসহ এর দুটি টাওয়ার রক্ষা করতে সক্ষম হয়েছে। তবে এর মিনারা ও ছাদ ধসে পড়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
ক্যাথেড্রালটি পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে কয়েক’শ মিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, আমরা সবাই মিলে এই ক্যাথেড্রাল পুনর্নির্মাণ করবো এবং এটি নিঃসন্দেহে ফ্রান্সের গন্তব্যের অংশ এবং আগামী বছরগুলোতে এটি আমাদের প্রকল্প হতে যাচ্ছে।’
তিনি বলেন, ‘এটাই ফরাসিরা আশা করছে, কারণ এটাই আমাদের ইতিহাস প্রত্যাশা করে।’