ঢাকাTuesday , 16 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক পক্ষ শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সড়কে ট্রাফিক আইন মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধকরণ এবং দুর্ঘটনা রোধে দেশব্যাপী ‘ট্রাফিক পক্ষ’ শুরু হয়েছে। মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (ট্রাফিক ম্যানেজম্যান্ট) একেএম মোশারফ হোসেন মিয়াজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এ পক্ষ। এ সময় রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও মেয়াদ যাচাই-বাছাই করা হবে।
উল্লেখ্য, এর আগে সড়কে শৃঙ্খলা আনতে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পঞ্চমবারের মতো ট্রাফিক সপ্তাহ পালন করে ডিএমপির ট্রাফিক বিভাগ।