ঢাকাMonday , 15 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি হাসপাতালে সেবামূল্য নির্ধারণ করা হবে

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : প্রতারণা ঠেকা‌তে দেশের বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর সেবামূল্য তালিকা নির্ধারণ করা হবে বলে জা‌নি‌য়ে‌ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার দুপু‌রে সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তি‌নি এ কথা বলেন।
মন্ত্রী ব‌লেন, ‘দেশের বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সেবামূল্য তালিকা নির্ধারণ করা হবে। এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। সেবামূল্য নির্ধারণ প্রক্রিয়া কিছুটা জটিল। এটা হলে মানুষ প্রতারিত হবে না।’
জা‌হিদ মা‌লেক বলেন, ‘এটা আমরা সরকারি হাসপাতালগুলোতে নির্ধারণ করে দিয়েছি। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা তাদের পক্ষ থেকে একটি তালিকা দিতে বলেছি। সেবার মান অনুযায়ী গ্রেডিং করে আমরা এ তালিকা তৈরি করবো।’
মন্ত্রী বলেন, ‘গড়ে মানুষের চিকিৎসা খরচের মোট ৬৭ শতাংশ পকেট থেকে খরচ হয়। এটা অনেক বেশি, আমিও মনে করি। আমরা এটা কমিয়ে আনার চেষ্টা করছি। আপনারা জানেন দেশের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে উচ্চমূল্য পরিশোধ করতে হয় এবং বিদেশে গিয়ে কয়েক লাখ মানুষ বেশি খরচে চিকিৎসা নেয়। এই দুই খরচ যোগ হওয়ায় খরচের গড় পরিমাণ বেড়ে যায়।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘সারাদেশে সরকারি ও বেসরকারি খাতে সেবার মান বৃদ্ধির জন্য আমরা এই সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও মানুষ যাতে স্বাস্থ্য সচেতন হোন সে লক্ষ্যেও কাজ করা হবে এ সপ্তাহে।’
এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো আসাদুল ইসলাম বলেন, ‘বেসরকা‌রি হাসপাতা‌লের সেবামূল্য নির্ধারণ করা আস‌লে ক‌ঠিন কাজ। আমরা স্টেইক হোল্ডারদের সঙ্গে কথা বলে সেবা মূল্য নির্ধারণের পথ খুঁজে বের করবো।
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ যথাযথ মর্যাদায় পালন কর‌বে সরকার। এজন্য মন্ত্রণালয় বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে চিকিৎসা সেবাদান, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষায়িত হাসপাতালসহ সকল হাসপাতালের বহির্বিভাগে বিশেষ চিকিৎসা সেবা প্রদান। এবা‌র সেবা সপ্তা‌হের প্রতিপাদ্য বিষয় হ‌লো স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার। এই স্লোগানকে সামনে রেখে সেবা সপ্তাহ পালিত হ‌বে।’