ঢাকাSunday , 14 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ১

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার একটি নাইটক্লাবে বন্দুক হামলায় একজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোর রাতে মেলবোর্নের লাভ মেশিন নাইটক্লাবে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, রাত ৩টা ২০ মিনিটের দিকে ক্লাবের বাইরে হামলার ঘটনা ঘটে। হামলায় আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। আহত অপর তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলার পরপর কালো রঙের একটি ব্যক্তিগত গাড়ি ওই এলাকা ছেড়ে চলে যায়। পরে মেলবোর্নের উত্তরে এটিকে জ্বলন্ত অবস্থায় পাওয়া যায়। হামলার সঙ্গে এর সংশ্লিষ্টতা খুঁজে দেখছে পুলিশ।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এর সঙ্গে সন্ত্রাসবাদী হামলার যোগসূত্র আছে কিনা তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।