ঢাকাWednesday , 10 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীর প্রতি সহিংসতাকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বুধবার সচিবালয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে সেশনজটসহ নানা সমস্যা আছে। সেগুলো শনাক্ত হচ্ছে, সমাধানও হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর বইয়ের চাপ কমাতে আমরা আন্তরিক। শিক্ষা কমিশন নিয়ে কাজ চলছে। বিশেষজ্ঞদের সাথে কথা বলে শিক্ষা আইনও হচ্ছে শিগগিরই।