ঢাকাTuesday , 9 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরের বিশেষ অধিকার বাতিলের অঙ্গীকার বিজেপির

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের বাসিন্দাদের বিশেষ অধিকার দেওয়া কয়েক দশকের পুরনো একটি আইন বাতিল করার অঙ্গীকার করেছে সে দেশের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-বিজেপি।
টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্স জানিয়েছে, লোকসভা নির্বাচন উপলক্ষে সোমবার ‘সংকল্প পত্র’ নামে বিজেপির প্রকাশ করা নির্বাচনী ইশতাহারে এ অঙ্গিকার করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ইশতেহার ঘোষনা করেন। আগামী বৃহস্পতিবার থেকে ভারতে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে।
ভারতীয় সংবিধানের আর্টিকেল ৩৫-এ অনুযায়ী জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা ছাড়া অন্য ভারতীয়রা ওই রাজ্যে কোনো সম্পত্তি কিনতে পারে না।
বিজেপির ইশতাহারে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি আর্টিকেল ৩৫-এ জম্মু ও কাশ্মীরের উন্নয়নের পথে একটি বাধা।’
এদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের রাজনৈতিক নেতারা এ কথা বলে সতর্ক করেছেন যে, বিদ্যমান আইন পাল্টানো হলে তা ব্যাপক অস্থিরতার কারণ হতে পারে।
বিজেপির ইশতেহারে ৭৫ দফা অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশে পরিণত করার কথাও বলা হয় এতে।
প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে সাত পর্বে। ১১ এপ্রিল শুরু হবে ভোট গ্রহণ শুর হয়ে শেষ হবে ১৯ মে।