নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সাতটি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৮ হাজার ১৯১ কোটি ৩৮ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী জানান, এই সাতটি (নতুন) প্রকল্পে সরকারি অর্থায়ন হবে ৬ হাজার ৬২২ কোটি ৪৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ১১ হাজার ৫৬৮ কোটি ৯৫ কোটি টাকা।
একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।

