ঢাকাSunday , 7 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাটকা নিধন বন্ধে বিশেষ সতর্কতা জারি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাটকা নিধন বন্ধে বিশেষ সতর্কতা জারি করেছে নৌ-পুলিশ। রোববার দুপুরে রাজধানীর মিরপুরে নৌ-পুলিশের প্রধান কার্যালয়ে এ ঘোষণা দেন নৌ-পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান।
জাটকা রক্ষায় জেলেদের জন্য স্থায়ী কর্মসংস্থান এবং ব্যাংক ঋণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শেখ মোহাম্মদ মারুফ হাসান বলেন, সরকারের দেওয়া প্রণোদনা জেলেদের জন্য যথেষ্ট নয়। তাই তাদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া তাদের ব্যাংক ঋণ দেওয়া হলে তারা নিজেরাই অন্য কোনো ব্যবসার সঙ্গে জড়াতে পারবে।
তিনি বলেন, চলতি মৌসুমে ৫৮৬ জন জেলেকে আটক, এক কোটি ৬০লাখ মিটার কারেন্ট জাল, ১৮ হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ।