ঢাকাSunday , 7 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসকে সিনহার দুর্নীতি মামলায় প্রতিবেদন ১৬ মে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৬ মে ধার্য করেছেন আদালত।
রোববার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
এর আগে গত বছর ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন প্রাক্তন বিএনপি নেতা বর্তমানে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।
মামলার এজাহারে তিনি এসকে সিনহার বিরুদ্ধে ৩ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করার অভিযোগ করেন।