ঢাকাSaturday , 6 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্যাসের দাম বাড়লে সকল সেক্টরে নৈরাজ্য দেখা দেবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পরিবহন সেক্টরের সাথে সিএনজি ওতপ্রোতভাবে জড়িত। এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধি করলে জীবনযাত্রার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে। গ্যাস দ্বারা চালিত সকল শিল্পে খরচ বৃদ্ধি পাবে। তাই গ্যাসের মূল্য বৃদ্ধি করলে গণপরিবহনসহ সকল সেক্টরে নৈরাজ্য দেখা দেবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পো পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত এক প্রতিবাদী আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনটির নেতারা।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক ব‌লেন, সরকার গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য গণশুনানি করেছে। গণশুনানিতে জনগণের কথা রাখা হয় না, তাহলে গণশুনানি কেন? গ্যাসের মূল্য বৃদ্ধির সাথে সাথে শিল্প কারখানার উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। পরিবহনসহ বিভিন্ন সেক্টরে সিএনজি ওতপ্রোতভাবে জড়িত। এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধি করলে জীবনযাত্রার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে। গ্যাস দ্বারা চালিত সকল শিল্পের খরচ বৃদ্ধি পাবে। তাই গ্যাসের মূল্য বৃদ্ধি করলে গণপরিবহনসহ সকল সেক্টরে নৈরাজ্য দেখা দেবে।
তিনি আরো বলেন, বর্তমানে একজন অটোরিকশাচালক গ্যাস ক্রয় বাবদ দৈনিক ৩০০ টাকা ব্যয় করে। এখন সরকার যে হারে গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে তাতে একজন চালকের গ্যাস ক্রয়ের খরচ বেড়ে দাঁড়াবে প্রায় ৬০০ টাকার ওপরে। সরকার ক্ষমতায় এসেই গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা চালাচ্ছে। সংসদে আলোচনা না করে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে তা জনগণ মানতে বাধ্য নয়। গত ১০ বছরে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে ৬ বার। গ্যাসের মূল্য বৃদ্ধি করা গণমানুষকে শোষণ ছাড়া আর কিছু নয়। সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি না করে, দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে থেকে ঘুষ-দুর্নীতি বন্ধ করলেই বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত হবে এই দেশ।
নিজ নিজ অবস্থান থেকে দাবি আদায়ের পক্ষে কাজ করতে হবে, উল্লেখ করে তিনি বলেন, লক্ষ লক্ষ অটোরিকশা শ্রমিক ও গণমানুষের কথা বিবেচনায় রেখে পরিবহনসহ সকল শিল্পকারখানা সচল রাখার লক্ষ্যে এবং সকল সেক্টরে বিশৃঙ্খলা হাত থেকে রক্ষা করতে সরকার গণবিরোধী সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। অন্যথায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণআন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প থাকবে না। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এই দাবির পক্ষে কাজ করতে হবে।
প্রতিবাদী আলোচনা সভায় লেখক কলামিস্ট আবুল মকসুদ, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।