ঢাকাThursday , 4 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইথিওপিয়ান এয়ারলাইন্সের পাইলট বোয়িংয়ের নির্দেশনা মেনেছিলেন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে বিধ্বস্ত ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পাইলট নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের নির্দেশনা মেনেই উড়োজাহাজটি চালাচ্ছিলেন। এরপরও পাইলট উড়োজাহাজের নিয়ন্ত্রণ রাখতে পারেন নি। বৃহস্পতিবার ইথিওপিয়ার যোগাযোগমন্ত্রী দাগমাউইত মোজেস উড়োজাহাজটি বিধ্বস্তের পর প্রকাশিত তদন্ত প্রতিবেদন উপস্থাপনকালে এ কথা বলেছেন।
গত মাসে বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট সিরিজের একটি এয়ারক্রাফট বিধ্বস্ত হয়ে ১৫৭ জন আরোহীর সবাই নিহত হয়। উড্ডয়নের মাত্র ছয় মিনিটের মাথায় এটি বিধ্বস্ত হয়েছিল। এর আগে গত অক্টোবরে লায়ন এয়ারের বহরে থাকা বোয়িং ৭৩৭ ম্যাক্স সিরিজের জেটি ৬১০ ফ্লাইটও প্রায় একইভাবে বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় নিহত হয় ১৮৯ আরোহী।
রাজধানী আদ্দিস আবাবায় সংবাদ সম্মেলনে দাগমাউইত মোজেস বলেছেন, ‘উৎপাদনকারী যে পদ্ধতির নির্দেশনা সরবরাহ করেছিল ক্রুরা এর সবগুলো বারবার করছিল। কিন্তু তারা এয়ারক্রাফটটি নিয়ন্ত্রন করতে পারে নি।
এক বিবৃতিতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রধান নির্বাহী তিওলদ জেব্রিমারিয়াম বলেছেন, তিনি তার পাইলটদের জন্য গর্বিত। তারা ‘উচ্চমাত্রার পেশাগত দক্ষতা দেখিয়েছে।’
ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট বিমান বিধ্বস্ত হওয়ার পর অনেক সংস্থা এই উড়োজাহাজটি ওড়ানো বন্ধ করে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন এফএএ-ও এক জরুরি আদেশে এই বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স ওড়ানো নিষিদ্ধ করে। তারা বলছে, নতুন কিছু তথ্যপ্রমাণ ও উপাত্ত বিশ্লেষণ করার পরই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এরপর বোয়িং কোম্পানি সারা বিশ্বে থাকা তাদের ৩৭১টি উড়োজাহাজকে ‘গ্রাউন্ডেড” করে দেয়।