ঢাকাWednesday , 3 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দরিদ্র দেশগুলোর ঋণের কিস্তি পরিশোধের হার বেড়েছে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দরিদ্র দেশগুলোর আন্তর্জাতিক ঋণের কিস্তির অর্থ পরিশোধের হার বেড়েছে। আর এর জন্য এই দেশগুলো সরকারি বরাদ্দে ব্যাপক কাঁটছাঁট করছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বেশ কয়েকটি সংগঠন। বুধবার দ্য জুবিলি ডেব্ট ক্যাম্পেইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বৈশ্বিক সুদের হার কমে যাওয়ায় অনেক উন্নয়নশীল দেশ দ্রুত ঋণের কিস্তি পরিশোধ করতে চাইছে। আর এর জন্য তারা সরকারি বরাদ্দ কাঁটছাঁটের জন্য চাপ প্রয়োগ করছে।
দ্রব্যমূল্যের নিম্মগতি, শক্তিশালী ডলার এবং যুক্তরাষ্ট্রের সুদের হার বেড়ে যাওয়ায় ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে ঋণের কিস্তি পরিশোধের হার ৮৫ শতাংশ বেড়েছে। একই সময়ের মধ্যে ১২৪টি উন্নয়নশীল দেশে রাজস্ব থেকে ঋণ পরিশোধের হার ৬ দশমিক ৬ শতাংশ থেকে প্রায় দ্বিগুন অর্থাৎ ১২ দশমিক ২ শতাংশ করা হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক দুরাবস্থার ব্যাপারে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে আসছে। আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির বষন্তকালীন বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে। সংস্থাটির হিসেবে নিম্মআয়ের দুই পঞ্চমাংশ দেশ ‘ঋণ বিপর্যয়ের উচ্চ ঝুঁকিতে রয়েছে’।
দ্য জুবিলি ডেব্ট ক্যাম্পেইনের নীতিনির্ধারণী প্রধান টিম জোন্স বলেছেন, ‘ক্রমবর্ধমান ঋণ সংকটের ব্যাপারে জরুরিভিত্তিতে আন্তর্জাতিক নজর প্রয়োজন। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হচ্ছে সরকারি সব ধরণের ঋণের তথ্য জনগণের সামনে প্রকাশ করা, পার্লামেন্ট, গণমাধ্যম ও নাগরিক সমাজের কাছে সরকার নতুন ঋণের ব্যাপারে যেন দায়বদ্ধ থাকে তার ব্যবস্থা করা।’