ঢাকাWednesday , 3 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বায়ু দূষণে বিশ্বে শিশুদের গড় আয়ু ২০ মাস কমছে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : বায়ু দূষণের কারণে বিশ্বে জন্ম নেওয়া শিশুদের ভবিষ্যত আয়ু গড়ে ২০ মাস করে কমছে। এই সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিন এশিয়ার দেশগুলোতে। বুধবার স্টেট অব গ্লোবাল এয়ার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০১৭ সালে প্রতি ১০ জনে একজনের মৃত্যুর পেছনে কারণ ছিল বায়ু দূষণ। ম্যালরিয়া ও সড়ক দুর্ঘটনা এবং ধুমপানে মৃত্যুর হারের তুলনায় এই হার অনেক বেশি।
দক্ষিণ এশিয়ায় যানবাহন ও শিল্পের ধোাঁয়া, রান্নাসহ বাড়ির ভেতরে উৎপাদিত দূষিত বায়ুর কারণে শিশুদের জীবন থেকে আয়ু কমছে ৩০ মাস। আর সাব-সাহারা অঞ্চলে কমছে ২৪ মাস এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে শিশুদের জীবনকাল কমছে প্রায় ২৩ মাস। উন্নত বিশ্বের দেশগুলোতে এই সংখ্যা অবশ্য পাঁচ মাসের কম।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাতাসে ক্ষতিকর ক্ষুদ্র বস্তুকণা পিএম ২ দশমিক ৫ এর মাত্র সবচেয়ে বেশি। চীনের তুলনায় ভারত ও নেপালে পিএমের মাত্রা দ্বিগুন বেশি। সবচেয়ে কমমাত্রার পিএম রয়েছে, যুক্তরাষ্ট্র, নরওয়ে, কানাডা, সুইডেন ও নিউ জিল্যান্ডে।
যুক্তরাজ্যের হেলথ ইফেক্টস ইনিস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট রবার্ট ও কিফে বলেছেন, ‘শিশুদের জীবনকাল এতোটা কমে যাওয়ার এই তথ্য রীতিমতো মর্মান্তিক। এর জন্য সরকারগুলোর পদক্ষেপ না নেওয়া ছাড়া কোনো জাদুর বুলেট নেই।’
যুক্তরাজ্যে ইউনিসেফের পরামর্শক অ্যালাস্টেইর হার্পার বলেছেন, সমাজের সবচেয়ে স্পর্শকাতর গোষ্ঠী, বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের প্রভাব কেমন এটি তারই বিবর্ণ চিত্র তুলে ধরেছে। দূষিত বাতাসের সঙ্গে জন্মকালীন ওজন স্বল্পতা, ফুসফুসের কর্মক্ষমতা হ্রাস ও শিশুকালীন হাপানির সম্পর্ক প্রমাণগুলো জোর দিয়ে দেখাচ্ছে।’