ঢাকাWednesday , 3 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রুনাইয়ে সমকামিতার শাস্তি পাথর ছুড়ে মৃত্যুদণ্ড

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রুনাইয়ে সমকামিতার শাস্তির বিধান পাথর ছুড়ে মৃত্যুদণ্ড করা হয়েছে। বুধবার থেকে নতুন এ আইন কার্যকর হচ্ছে। মুসলিম শরীয়াহ আইনের যে কয়টি বিধান কার্যকর হচ্ছে তার মধ্যে চুরির দায়ে অঙ্গচ্ছেদের শাস্তিও রয়েছে।
বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষুদ্র এ দেশটির সুলতান ‘জোরদার’ ইসলামি শিক্ষা প্রণয়নের কথা বলেছেন। তিনি বলেছেন, ‘ আমি দেখতে চাই এই দেশে ইসলামিক শিক্ষা জোরদার হচ্ছে।’
নতুন আইনে ধর্ষণ, ব্যভিচার, সমকামিতা, ডাকাতি এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার করলে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে নারী সমকামিতার শাস্তি হিসেবে ৪০টি বেত্রাঘাত অথবা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া গর্ভপাতের জন্যও জনসম্মুখে শাস্তি কার্যকরের বিধান রাখা হয়েছে।
এই আইন অনুযায়ী, অভিযুক্তরা যদি নিজেদের সমকামী বলে স্বীকার করে অথবা প্রত্যক্ষদর্শীরা তাদের এ ধরনের কাজের সাক্ষ্য দেয় তবেই তাদের অপরাধী সাব্যস্ত করা যাবে। আইনে আরো বলা হয়েছে, ১৮ বছরের নিচের মুসলিম শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে।