ঢাকাWednesday , 3 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, ‘উন্মুক্ত স্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করে স্থান ত্যাগ করতে হবে। আর বিকেল ৫টার পর অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে দেওয়া হবে না।’
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পয়লা বৈশাখ উদ্‌যাপনসংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রমনা বটমূলের মূল অনুষ্ঠান, রবীন্দ্রসরোবর ও রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য অনুষ্ঠান উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সিসি ক্যামেরা, পুলিশি তল্লাশি, ফায়ার সার্ভিস ও মেডিক্যাল টিম প্রস্তুত থাকবে।
তিনি জানান, পয়লা বৈশাখের অনুষ্ঠানে ইভটিজিং ও নাশকতা রোধে পুলিশ র‌্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মাঠে থাকবে। ঢাকাসহ সারা দেশে পয়লা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।