ঢাকাWednesday , 3 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাওরে পাউবো’র জনবল বৃদ্ধির সুপারিশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আসন্ন বর্ষা মৌসুমে নদী ভাঙন কবলিত অঞ্চল ও হাওর অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জনবল বৃদ্ধি ও পদায়নের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপির সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, মোঃ নজরুল ইসলাম এমপি, মো: ফরিদুল হক খান এমপি এবং রুশেমা বেগম এমপি অংশগ্রহণ করেন।
কমিটি চর ডেভেলপমেন্ট ও সেটেলমেন্ট প্রকল্প-৪ (সিডিএসপি-৪) এর বাস্তবায়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে। বৈঠকে এ প্রকল্পের মাধ্যমে ১৩৬২৩ হেক্টর এলাকা বন্যা ও ঘূর্ণিঝড় হতে সুরক্ষা, নিষ্কাশন ব্যবস্থা উন্নতকরণ, সেচ সুবিধা প্রদান, গ্রামীণ রাস্তা ও বাঁধ নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনসহ ১৩৫০৮টি পরিবারের মধ্যে ১৭৫৬০ একর ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
বৈঠকে সিডিএসপি-৪ প্রকল্পে যৌথ মালিকানার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও পানি ব্যবস্থাপনায় যুক্ত হওয়ার মাধ্যমে নারী নেতৃত্ব বিকাশ হয়েছে মর্মে সন্তোষ প্রকাশ করে এ ধরণের প্রকল্প আরও বেশি গ্রহণের জন্য প্রকল্প প্রস্তাব প্রনয়নের সুপারিশ করা হয়।
এছাড়াও বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ড্রেজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবীর বিন আনোয়ারসহ পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।