আন্তর্জাতিক ডেস্ক : জবরদখল করে রাখা গোলান মালভূমিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বলে যে দিয়েছেন তার বিরুদ্ধে অবস্থান নিতে ঐক্যমতে পৌঁছেছে আরব দেশগুলো। রোববার আরব লীগের বৈঠকে তারা এ ঐক্যমতে পৌঁছান।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোলান মালভূমিদখল করে। ১৯৮১ সালে এটি ইসরায়েলর সঙ্গে একতরফাভাবে সংযুক্ত করা হয়। গত সপ্তাহে ইসরায়েলের গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ বলে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এর মাত্র চার মাস আগে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আরব লীগের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার শুরু হওয়া সম্মেলনে গোলান মালভূমি এবং পশ্চিম তীর ও গাজার স্বাধীনতার যে দাবি ফিলিস্তিনিরা করে আসছে সেই বিষয়গুলো প্রাধান্য পাবে।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিব্রান বাসিল শনিবার বলেছেন, ইসরায়েলের জোর করে ভূমি দখলের সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের লঙ্ঘন করছে দাবি করে তারা একটি বিবৃতি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন। আরব মন্ত্রীরা এতে সমর্থন জানাবেন। এছাড়া গোলানের ওপর সিরিয়ার অধিকার এবং এই অঞ্চলের পাশে থাকা শেবা খামারের ওপর লেবাননের দাবিকে সমর্থন দেওয়ার ব্যাপারে তারা একমত হয়েছেন।
সম্মেলনের মুখপাত্র মাহমুদ আল খেমেইরি জানিছেন, আরব নেতারা অধিকৃত আরব ভূমি ফিরিয়ে দেওয়ার বদলে ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপনের আহ্বান তারা পুর্নব্যক্ত করবেন। এছাড়া জাতিসংঘের প্রস্তাবের বিরুদ্ধে যায় এমন যে কোনো উদ্যোগের বিরোধিতা করা হবে।

