ঢাকাMonday , 1 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪ এপ্রিলকে ‘শ্রমিক শোক দিবস’ ঘোষণার দা‌বি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রানা প্লাজা দুর্ঘটনার দিনটিকে (২৪ এপ্রিল) ‘শ্রমিক শোক দিবস’ ঘোষণাসহ ৯ দফা দা‌বি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রানা প্লাজা ধসের ৬ষ্ঠ বার্ষিকী স্মরণে আয়ো‌জিত এক সমাবেশে এ দা‌বি জানানো হয়।
দা‌বিগু‌লো হ‌লো- শ্রম আইন সংশোধন করে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অবহেলার জন্য মালিকদের সর্বোচ্চ শাস্তির বিধান,কর্ম‌ক্ষে‌ত্রে আহত‌দের ক্ষ‌তিপূরণ দেয়া, মুজরি আন্দোলনের কারণে দা‌য়েরকৃত মামলা প্রত্যাহার করা।
সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশে শ্রম সস্তা এবং শ্রমিকের জীবনও সস্তা। এ বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে বের হতে না পারলে অর্থনীতির স্থায়ী উন্নতি এবং বৈষম্য দূর করা সম্ভব নয়।’
বক্তারা শ্রম আইনের ক্ষতিপূরণ সংক্রান্ত ধারার সংশোধনকে প্রহসনমূলক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।
গামেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান বুলবুলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কোষাধ্যক্ষ জুলফিকার আলী , গামেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন,জাহাঙ্গীর আলম গোলক, সৌমিত্র কুমার দাস প্রমুখ।