ঢাকাMonday , 1 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মন্ত্রিসভার শোক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শোক প্রস্তাব গৃহিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২৮ মার্চ বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ নিহত ও ১০০ জন আহত হওয়ার ঘটনায় মন্ত্রিসভা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা যাতে না হয় এজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।