ঢাকাSunday , 31 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এফআর টাওয়ারে অনিয়মকারীদের দুদক ছাড়বে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এফআর টাওয়ারে অনিয়মের সঙ্গে যারা জড়িত, তারা আদালত থেকে ছাড়া পেলেও দুদক থেকে ছাড়া পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রোববার জাতীয় শিল্পকলার নাট্যমঞ্চ অডিটোরিয়ামে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক শীর্ষক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘এফআর টাওয়ারের ১৮ তলা অনুমোদন নিয়ে ২৩ তলা করা হয়েছে। এই অনিয়মের সঙ্গে কারা জড়িত, এটা আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং বেরিয়ে আসবে। আমি বিশ্বাস করি, এদের ক্ষমা হবে না। যদি এরা আদালত থেকেও ছাড়া পায়, দুদক থেকে তারা ছাড়া পাবে না। এভাবে জনগণকে নিয়ে ছিনিমিনি খেলা আর সহ্য করা উচিত না।’
তিনি বলেন, ‘অনিয়ম যেটা নিয়ম হয়, সেটা যদি না রুখা যায় তাহলে এ ধরনের ঘটনা রোধ করা যাবে না। অনিয়মকে বন্ধ করার জন্য সমন্বিত চেষ্টা করি।’
সরকারি সম্পত্তি বেদখল হওয়া প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, ‘সরকারি সম্পত্তি যারা গ্রাস করেছেন, যারা নদী দখল করেছেন ও যারা লুটপাটের অংশিদার হয়েছেন তারা সাবধান হয়ে যান। রেলের, সড়ক বিভাগের, বন বিভাগের ও পূর্ত বিভাগের সম্পত্তি যারা দখল করেছেন আমি আহ্বান জানাই নিয়ম অনুযায়ী সেগুলো ছেড়ে দেন। সরকারি সম্পত্তি, জনগণের সম্পত্তি আপনারা ফিরিয়ে দেন তা না হলে কঠিন সমস্যার সন্মুখীন হতে হবে। যারা অর্থ লুটপাট করেছেন তাদের বিরুদ্ধে এ বছর কঠিন পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘প্রতিটি উন্নয়নে কী কী দুর্নীতি হতে পারে সেটা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’ সেজন্য সরকারের প্রতি আহ্বান জানাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধারক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।