ঢাকাFriday , 29 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এফ আর টাওয়ারে আগেও আগুন লেগেছিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বনানীতে এফ আর টাওয়ার। আট বছর আগেও এ ভবনে আগুন লেগেছিল। তখন তদন্ত করে ভবনের জন্য অগ্নিনির্বাপণ সুপারিশ করা হলেও তা মানা হয়নি। গতকাল বৃহস্পতিবার ভয়াবহ আগুনে ২৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে মুঠোফোনে ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ঢাকা মেট্রো) দেবাশীষ বর্ধন বলেন, ‘আট বছর আগে এ ভবনে আগুন লাগার ঘটনায় অগ্নি নিরাপত্তা জোরদার করার জন্য সুপারিশ করা হয়। কিন্তু সেই সুপারিশ অনুযায়ী কোনো পরিবর্তন আসেনি। এ কারণে ২৫ জন মানুষ মারা গেল। যেখানে প্রতি ফ্লোরে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকা দরকার। সেখানে একটিতেও নই। জরুরি বের হওয়ার পথও নেই।’
ভবনে বিল্ডিংকোডের কোনো বালাই নেই উল্লেখ করে তিনি আরো বলেন, ‘ভবনে কোনো সিস্টেম নেই। লিফটিও ছোট। সিঁড়ি রয়েছে দুই আর চার ফুটের। এক ভবনের সঙ্গে আরেক ভবন লাগানো অবস্থায় রয়েছে। যা ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমাদের সুপারিশ যদি পালন করা হতো তাহলে বৃহস্পতিবারের ঘটনার পুনরাবৃত্তি নাও ঘটতে পারতো।’
স্থানীয়রা জানান, ভবনটি রাজউক থেকে ১৫ তলার অনুমতি ছিল। কিন্তু সময়ের ব্যবধানে ১৫ তলার ওপর একে একে আরো সাত তলা করা হয়। মূলত আগের আগুন লাগার কয়েক বছরের মধ্যে বাকি ফ্লোরগুলো করা হয়। একটার গায়ে আরেকটি লাগানো ভবনগুলোর বিষয়ে ২০১৭ সালে ফায়ার সার্ভিস অগ্নিনিরাপত্তা জোরদার করতে পুনরায় তাগিদ দিয়ে চিঠিও দেওয়া হয়েছিল।