ঢাকাThursday , 28 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর কিছুক্ষণ থাকলে হয়ত বাঁচতে পারতাম না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে আগুন লাগার পর ভেতরে আটকা পড়েছিলেন মুইদ আহমেদ নামের এক ব্যক্তি। অন্যদের সঙ্গে তাকেও উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে মুইদ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ভবনটির ১১ তলা থেকে আমাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুরের দিকে আমি ভবনে আগুন লাগার খবর শুনি। এর কয়েক মিনিটের মধ্যেই আমাদের অফিসে আমরা লক হয়ে যাই। আমাদের ফ্লোরে তখনো আগুন লাগেনি। শুধু ধোঁয়া আর তাপ। তাপেই আমাদের এমডি স্যারের পুরো হাত পুড়ে গেছে। কোনোভাবেই সেখানে থাকা যাচ্ছিল না। আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আর কিছুক্ষণ থাকলে হয়তো বাঁচতে পারতাম না।’
মুইদ আহমেদ ইউআর সার্ভিসেস বাংলাদেশ নামের একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।