ঢাকাThursday , 28 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর বহুতল এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া ২৮ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন বিদেশি। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী।
তিনি বলেন, ‘নিহতদের মধ্যে রয়েছেন পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মো. মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর রহমান (৬৬) ও মো. মনির (৫০)।’
পুলিশ জানায়, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। তাদের লাশ সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারকাজে দুটি স্কাই লিফট ব্যবহার করা হচ্ছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলে বৃহস্পতিবার বিকেলের দিকে স্কাই লিফট দিয়ে আটকেপড়াদের উদ্ধার শুরু হয়। এখনও তাদের উদ্ধার করা হচ্ছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন। উদ্ধার হওয়া সবাই কমবেশি আহত।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে (২২তলা ভবন) আগুন লাগে। ভবনটির বিভিন্ন তলায় আটকেপড়া ব্যক্তিরা ধোঁয়ার কবলে পড়েন।