ঢাকাWednesday , 27 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিএ’র পরিচালককে হাইকোর্টে তলব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ফিটনেসবিহীন ৭১ হাজার গাড়ি চলাচল করার ব্যাখ্যা দিতে বিআরটিএ’র রোড সেফটি পরিচালক মাহবুব-ই-রব্বানীকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ৩০ এপ্রিল তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একটি ইংরেজি জাতীয় দৈনিকে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও এ কে এম আমিন উদ্দিন মানিক।