ঢাকাSunday , 24 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচিতে নন-এমপিও শিক্ষকরা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে চতুর্থ দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে অবস্থান করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। রোববার সকাল থেকে প্রেসক্লাব সংলগ্ন কদম ফোয়ারার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সহস্রাধিক শিক্ষক-কর্মচারী।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে তারা মিছিল সহকারে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে রওনা হলে কদম ফোয়ারার সামনে পুলিশ তাদেরকে বাধা দেয়। সেখান থেকে ফিরে এসে প্রেসক্লাবের সামনের পুরো রাস্তা বন্ধ করে বসে পড়েন তারা।
এরপর শুক্রবার ও শনিবার তারা সড়কে অবস্থান করেন। শুক্রবার জুমার নামাজও আদায় করেন সেখানেই। গত চার দিন ধরেই ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।’
তিনি বলেন, শিক্ষকদের বাঁচা-মরার এই যৌক্তিক মানবিক দাবি পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একমাত্র সম্বল। প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য পদযাত্রা কর্মসূচি গ্রহণ করেছিলাম। কিন্তু পু‌লিশ বাধা দেওয়ায় আমরা অবস্থান কর্মসূচি পালন কর‌ছি। দা‌বি মে‌নে না নি‌লে আরো কঠর কর্মসূচি‌তে যে‌তে বাধ্য হ‌ব।