ঢাকাSunday , 24 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমালোচনা না থাকলে কাজের মূল্যায়ন জানা যায় না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সমালোচনা না থাকলে কাজের মূল্যায়ন সম্পর্কে জানা যায় না। রোববার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের ডিজিটাল বাংলাদেশবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। পিআইবির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মীর মো. নজরুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন।
কর্মশালায় এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তাফিজুর রহমান, পিআইবির প্রশাসন ও প্রশিক্ষণ (যুগ্ম সচিব) ইলিয়াস ভূঁইয়া, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সভাপতি শ্যামল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি জাতি বা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে রাজনৈতিক ব্যক্তিরা সিদ্ধান্ত নেন, সিদ্ধান্তের বাস্তবায়ন করেন আমলারা। আর এসব কাজের সমালোচনা করে আমাদের দোষ বা ত্রুটিগুলো ধরিয়ে দেন সাংবাদিকরা। এক্ষেত্রে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে আরো সম্পৃক্ততা বাড়াতে হবে। কারণ, প্রযুক্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, কাজের সমালোচনা করে আমাদের দোষ বা ত্রুটিগুলো ধরিয়ে দেন সাংবাদিকরা। কাজের মধ্যে সমালোচনা না থাকলে কাজের ক্রটি জানা যায় না।