ঢাকাThursday , 21 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাবুলে একাধিক বিস্ফোরণে নিহত ৬

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার পার্সিয়ান নতুন বছর নওরোজ উদযাপনের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আফগানিস্তানের অনেক এলাকায় বসন্তকালের শুরুতে নওরোজ উৎসব উদযাপন করা হয়। তবে কট্টোরপন্থি মুসলিমরা এর বিরোধিতা করে এবং একে অনৈসলামিক বলে মনে করে তারা। কাবুলের কার্ত ই সাখি মাজারের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই এলাকাটি শিয়া অধ্যুষিত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মর্টার বোমা হামলা চালানো হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নওরোজ উপলক্ষে জমায়েত ও বেসামরিক লোকদের বাড়ি লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করেছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।