ঢাকাTuesday , 19 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বাসচাপায় ছাত্রের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর প্রগতি সরণিতে নর্দা এলাকায় বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
‘ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ’ চলাকালে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে যমুনা ফিউচার পার্কের সামনে শিক্ষার্থীদের বহনকারী বিইউপির একটি বাস দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে ৭টার দিকে আবরার ওই বাসে উঠতে গেলে গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা কুড়িল বিশ্বরোডের নর্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর নিহত ছাত্রের সহপাঠীরা বাসটি জব্দ করে। আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।