ঢাকাMonday , 18 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা ভাষার বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাংলা ভাষার বঙ্গবন্ধু নামে একটি বই প্রকাশ করেছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করেন। মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জার্নি পাবলিকেশন্স বইটি প্রকাশ করেছে। বাংলা ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লেখা আছে আছে এই বইটিতে।