ঢাকাMonday , 18 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রাইস্টচার্চে নৃশংস হামলা, মন্ত্রিসভার নিন্দা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নৃশংস হামলায় হতাহতের ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শোক ও নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, নিউজিল্যান্ডে দুষ্কৃতকারীদের হামলায় বাংলাদেশের ৫ জনসহ ৫০ জন মুসল্লি নিহত হয়েছেন। তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা নিয়ে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়। একই সঙ্গে এই হামলার ঘটনায় মন্ত্রিসভা নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায় মন্ত্রিসভা।