ঢাকাSunday , 17 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকাল ১০ টার দিকে হেলিকপ্টার যোগে টুঙ্গপিাড়ায় পৌঁছান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল র্গাড অব অনার প্রদান করেন।
এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে মন্ত্রীপরিষদ সদস্য, সংসদ সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
পরে বঙ্গবন্ধু, পরিবারের নিহত সদস্য ও মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফরোত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।