ঢাকাSaturday , 16 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘন্টায় গাজার শতাধিক স্থানে ইসরায়েলের বোমা হামলা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘন্টায় অবরুদ্ধ গাজার শতাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তারা দাবি করেছে, গাজা উপত্যকা থেকে তেল আবিবে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর বোমা হামলা করা হয়েছে। জঙ্গিবিমান থেকে এসব বোমা ফেলা হয়। খবর আল জাজিরার।
তবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গাজা থেকে তেল আবিবে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় নি। গত কিছু দিন ধরে ভিত্তিহীন দাবি তুলে গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। ২০১৭ সাল থেকে বিমান থেকে বোমা ফেলার প্রবণতা বেড়েছে।
২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। গাজাবাসীদের জন্য স্থল, জল ও আকাশ পথ পুরোপুরি বন্ধ। এর ফলে গাজার মানুষ মারাত্মক সংকটের মধ্যে জীবনযাপন করছে।