ঢাকাSunday , 10 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। রোববার স্থানীয় সময় সকালে এটি বিধ্বস্ত হয়েছে বলে সংস্থার এক মুখপাত্র জানিয়েছে। বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে ১৪৯ যাত্রী ও আটজন ক্রু ছিল।
ইথিওপিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট ইটি ৩০২ রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিশোফতু শহরে বিধ্বস্ত হয়েছে। আদ্দিস আবাবার বোলে বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে এটি উড্ডয়ন করে। ৮টা ৪৪ মিনিটের দিকে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উড়োজাহাজ সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘খোঁজ ও উদ্ধার অভিযান অব্যাহত আছে। কেউ বেঁচে আছে কিনা কিংবা সম্ভাব্য হতাহত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই।’
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিধ্বস্ত উড়োজাহাজের আরোহীদের পরিবারের সদস্যদের প্রতি শোকবার্তা পাঠানো হয়েছে। তবে উড়োজাহাজ বিধ্বস্তের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
আঞ্চলিক উড়োজাহাজ সংস্থাগুলোর মধ্যে সরকারি মালিকানাধীন ইথিওপিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজগুলো সবচেয়ে বড়। সর্বশেষ ২০১০ সালের জানুয়ারিতে বৈরুত থেকে আসা সংস্থার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল।