ঢাকাSunday , 10 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেক্সিকোর নাইটক্লাবে গুলি, নিহত ১৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যে একটি নাইটক্লাবে গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো সাতজন। রাজ্যের শিল্পাঞ্চল সালামানকারে স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স ও আলজাজিরা।
স্থানীয় আইনজীবী অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গোলাগুলিতে নাইটক্লাবের মধ্যে ১৩ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যায়। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তারা এ ঘটনার তদন্ত করছেন।
এএফপি জানিয়েছে, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কয়েকজন বন্দুকধারী লা প্লেয়া নাইটক্লাবে ঢুকে গুলি চালায়। এ হামলার দায় স্বীকার করেনি কেউ।
বন্দুকধারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অঞ্চলটি তেল চুরির সঙ্গে যুক্ত দুর্বৃত্তদের আখড়া বলে পরিচিত। সালামানকা শহরের তেল মজুদের দখল নিয়ে একাধিক সশস্ত্র চক্র সক্রিয় রয়েছে। চলতি সপ্তাহেই সে দেশের প্রেসিডেন্ট অ্যান্দ্রে ম্যানুয়েল লোপেজ ওই চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।