ঢাকাSunday , 10 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাখাইনে আরাকান আর্মির হামলায় ৯ পুলিশ নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমে ৯ পুলিশকে হত্যা করেছে আরাকান আর্মি। রোববার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে ইয়ো তা ইয়োকে গ্রামে পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় আরাকান আর্মি। স্থানীয় গ্রামবাসী গুলির শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে।
গ্রাম প্রশাসক সান অং থেইন ৯ পুলিশ সদস্যের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তার কাছে নেই বলে জানিয়েছেন সান অং।
এ ব্যাপারে মিয়ানমার পুলিশের বক্তব্য সংগ্রহ করতে পারেনি রয়টার্স। গত জানুয়ারিতে রাখাইনে একইভাবে হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করেছিল আরাকান আর্মি।
রাখাইনের বৌদ্ধ ধর্মাবলম্বী বিদ্রোহীদের নিয়ে আরাকান আর্মি গঠিত। রাখাইনের স্বাধীনতার দাবিতে তারা লড়াই করছে। মিয়ানমার সরকার গত মাসে সব বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নির্মূলের ঘোষণা দিয়েছিল।