ঢাকাSaturday , 9 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বার নির্বাচনে সাদা প্যানেলের জয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ২৭ পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৮ পদে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল পেয়েছে বাকি ৯টি পদ।
শুক্রবার দিবাগত রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি ও ৭ মার্চ ভোটগ্রহণ হয়। এরপর গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে ভোট গণনা শুরু হয় এবং গভীর রাতে শেষ হয়। এবার ১৭ হাজার ৮৯৭ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৩৬৪ জন ভোটার ভোট দিয়েছেন। ২৭টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন ঢাকা বারের প্রাক্তন সভাপতি মোখলেছুর রহমান বাদল।
সাদা প্যানেলে সভাপতি পদে গাজী শাহ আলম ৫ হাজার ৩১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. ইকবাল হোসেন পেয়েছেন ৪ হাজার ৬৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের মো. আসাদুজ্জামান খান রচি ৪ হাজার ৭১৬ ভোট পেয়ে জয় পান। তার প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. হোসেন আলী খান হাসান ৪ হাজার ৬৮২ ভোট লাভ করেন।
সাদা প্যানেলে সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, ট্রেজারার আব্দুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মাদ ওমর ফারুক আসিফ, দফতর সম্পাদক মো. জাহিদুল ইসলাম কাদির, ক্রীড়া সম্পাদক মো. উজ্জ্বল মিয়া ও সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন খন্দকার টগর।
নীল প্যানেল থেকে সম্পাদক পদে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান, গ্রন্থাগার সম্পাদক পদে মো. জিয়াউল হক জিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোরশেদা খাতুন শিল্পী জয়ী হন।
সাদা প্যানেল থেকে বিজয়ী সদস্যরা হলেন-আয়েশা বিনতে আলী, হায়াত আল মাহমুদ জিকু, কাওছার হাসান, মো. ইব্রাহিম হোসেন, তানভীর আহমেদ সজিব, তুষার ঘোষ, মো. মাসুম মিয়া, মো. জুয়েল শিকদার ও সোহরাব হোসেন।
সদস্য পদে নীল প্যানেলে শাহীন সুলতানা খুকি, কাজী রাওশান দিল আফরোজ, মোছা. ফারহানা আক্তার লুবনা, মেহেদী হাসান, ইব্রাহিম খলিল ও ইকবাল মাহমুদ সরকার জয় পেয়েছেন।
গতকাল ভোট গণনাকালে সন্ধ্যার পর দুই প্যানেলের মধ্যে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলে কিছুক্ষণ গণণা বন্ধ রাখা হয়। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মো. নুরু মিয়া বলেন, পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী নজীবুল্লাহ হিরু পুরো সময় উপস্থিত থেকে ভোট গণনা তত্ত্বাবধান করেন।
২০১৮-২০১৯ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতিসহ ১৩টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল জয় লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ মাত্র ১৪টি পদে জয় পায়।