ঢাকাSaturday , 9 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহযোগী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সহযোগিতাকারীদের প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে একাত্তরের সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান সরদার গোলাম মোস্তফা বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে আমরা সহযোগীরা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সাহায্য ও সহযোগিতা করেছি। কিন্তু দুঃখের বিষয় এ যাবৎ কোনো সরকারই আমাদের কোনো মূল্যায়ন করেনি।’
তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযুদ্ধের গান গেয়েছেন, যারা খেলাধুলা করেছেন এবং বিদেশি বন্ধুরা যারা সহযোগিতা করেছেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে আমাদের স্বীকৃতি দিতে আপত্তি কোথায়?’
তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা একত্রিত হন । স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করুন। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন। আপনাদের কোনো দল নেই। আপনাদের পরিচয় আপনারা মুক্তিযোদ্ধা। স্বাধীনতার সৈনিক। বঙ্গবন্ধু আপনাদের নেতা। জয় বাংলা আপনাদের স্লোগান। দেশ আপনাদের কী দিল সেটা বড় কথা নয়। আপনারা দেশটাকে কী দিলেন এটাই বড় কথা।’
মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান শেখ কামরুল হুদা, মোহাম্মদ ওয়ালী উল্লাহ মজুমদার, আনোয়ার হোসেন খান আয়নাল, আব্দুল মান্নান, মোহাম্মদ ইউনুস ঢালী, মিজানুর রহমান, আব্দুস সালাম, মো. বাবুল ইসলাম, কে রফিকুল ইসলাম, মো. ইব্রাহিম মিয়া, মো. আক্কাছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।