ঢাকাFriday , 8 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত

Link Copied!

নিউজ ডেস্ক : এবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব নারী দিবস উপলক্ষে গতকাল ৭ মার্চ বার্লিনে সিটি কিউব আইটিবি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়। ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন (আইএসএডব্লিউ) এই পদক প্রদান করে।
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে এই পদক গ্রহণ করেন। সংশ্লিষ্ট দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান এবং দক্ষিণ এশীয় অঞ্চলে দক্ষ নেতৃত্বের জন্য এই পদক অর্জন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।