ঢাকাFriday , 8 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট নির্মাণ করা হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। তা ছাড়া খুব দ্রুত সকল প্রক্রিয়া সম্পন্নপূর্বক ঢাকাস্থ নজরুল ইনস্টিটিউটের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে।’
শুক্রবার সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল সেন্টার ফর বাংলা মিউজিক (আইসিবিএম) আয়োজিত দুই দিনব্যাপী আইসিবিএম মেলা ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘তৃণমূলে সংস্কৃতি চর্চা বিকাশ ও প্রসারে উপজেলা পর্যায়ে মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী পেশাদার শিল্পীদের একাডেমিক উচ্চমানে পৌঁছানোর জন্য এ সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে।’
তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে ডিগ্রিধারীদের প্রায়োগিক দিক ও উচ্চ স্তরে পৌঁছানোর ক্ষেত্রে সেন্টারটি অনুঘটক হিসেবে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আইসিবিএম চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. লীনা তাপসী খান, আইসিবিএম’র মহাসচিব সাকিলুর রহমান সোহাগ। পরে প্রতিমন্ত্রী আইসিবিএম’র ওয়েবসাইট, সিডি, জার্নাল ও ডকুমেন্টারি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।