ঢাকাFriday , 8 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওবায়দুল কাদেরের জন্য দোয়া

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন দোয়ার আয়োজন করে।
মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহিবুল্লাহহিল বাকী নদভী। মোনাজাতে আল্লাহর নিকট তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পাশাপাশি দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নতি কামনা করা হয়।
দোয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শায়খ খন্দকার গোলাম মাওলানা কশবেন্দী, ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল ইসলাম স্বপন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহিউদ্দীন মজুমদার, পরিচালক আনিছুর রহমান সরকার, পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামসহ মুসল্লিরা অংশ নেন।