ঢাকাWednesday , 5 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় ট্রাকচাপায় পলিটেকনিকের ছাত্র নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নাজমুল হুদা (২২) নামে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নিহত হয়েছেন। এ সময় শাকিল নামে আরেক ছাত্র আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে তেজগাঁও থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও সাত রাস্তায় পেট্রোল পাম্পের সামনে এ ঘটে। তারা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পাথর বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হয়। এদের মধ্যে নাজমুলকে ঢামেকে ও শাকিলকে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।