ঢাকাTuesday , 4 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তার জন্য শটগানসহ আরো নিরাপত্তারক্ষী চান ইসি সচিব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নিরাপত্তার জন্য পিস্তলসহ একজন নিরাপত্তা রক্ষী থাকলেও বাড়তি নিরাপত্তার জন্য শটগানসহ আরেকজন নিরাপত্তা রক্ষী চেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালু্দ্দীন আহমদ।
মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, গতকাল ইসি সচিবের একান্ত সচিব মোঃ আল মামুন চিঠিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ এ নির্বাচনের কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। সচিবের নিরাপত্তার জন্য ডিএমপি প্রটেকশন বিভাগ নিযুক্ত পিস্তলসহ একজন দেহরক্ষী বর্তমানে কর্মরত রয়েছেন।
জাতীয় নির্বাচন চলাকালে এবং নির্বাচনের কিছুকাল সচিব মহোদয়ের জন্য নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে পিস্তলসহ দেহরক্ষী/গানম্যানের পাশাপাশি শটগানসহ আরো একজন দেহরক্ষী/গানম্যন নিযুক্ত করা প্রয়োজন। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে গানম্যান নিযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, তফসিল ঘোষণার পর জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির তরফ থেকে একাধিকবার নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তার বদলি ও প্রত্যাহার চেয়েও একাধিকবার কমিশন বরাবর আবেদন করা হয়েছে।